সাধারণ পদ্ধতিতে মুসুর ডালত আমরা সকলেই খাই এই পদ্ধতিতে রান্না করে দেখুন সবাই হাত চেটে খাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসেপি মুসুর ডাল। উপকরণ মুসুর ডাল 250 গ্রাম পেঁয়াজ 2 টো মাঝারি সাইজের রসুন 5 কোয়া কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ শুকনো লঙ্কা তেল লবন স্বাদ মত পদ্ধতি:-প্রথমে একটি পাত্রে ডাল নিয়ে তাতে তিন আঙ্গুল ডুবে যায় এই পরিমান জল দিয়ে উননে বসিয়ে দিন।কিছু সময় পর ডাল ফুটতে শুরু করলে তাতে কিছুটা কুঁচোন পেঁয়াজ সম্পূর্ণ কুঁচোন রসুন কাঁচা লংঙ্কা হলুদ ও লবন দিয়ে আরও কিছুক্ষন ফোটান ডাল সেদ্ধ হয়ে এলে তাতে সামান্য কাঁটা দেবেন যাতে সম্পূর্ণ ডাল গোলে না যায়।এরপর উননে একটি করাই বসান তাতে সামান্য তেল দিন তেল গরম হয়ে এলে তাতে শুকনো লঙ্কা সামান্য কালো জিরে দিয়ে তাতে রেখে দেওয়া পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিন তারপর সেটা কিছুক্ষন ফুটিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রিসেপি মুসুর ডাল। বি দ্র :ডাল পেসার কুকারে সেদ্ধ করবেন না তাতে ডাল এর স্বাদ নষ্ট হবে।