ভালোবাসা ভালোলাগার দন্ধ চিরকাল, ভালোবাসা চিরস্থায়ী থাকবে চিরকাল। ভালোলাগা ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই। তবুও সবাই ভালোলাগার পিছেই ভিষন ধায়, সুখ যে আছে ভালোবাসায় বুঝতে নাহি পায়। আমরা কেবল সুখ খুঁজি ভালোলাগার পরে, সুখ যে কেবল ভালোবাসাই দিতে পারে। ভালোবাসা বোঝা সেতো সহজ কথা নয়, অনেকেতো বুঝেও সেটা না বুঝেই রয়। Ivy sarkar